
প্রকাশিত,২২, জুন,২০২২
স্টাফ রিপোর্টারঃ
মেহেরপুরের গাংনী উপজেলার ভোমরদাহ গ্রামে ‘বনায়ন মেহেরপুর’ সংগঠনের উদ্যােগে
তাল গাছের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিএটিবি এর এরিয়া লিফ মেনেজার এএসএম কামালের সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারমেন এমএ খালেক।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিএটিবি এর রিজিওনাল লিফ মেনেজার সাজ্জাদ তালুকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
তাল গাছের চারা রোপন কর্মসূচির আওতায় ভোমরদাহ থেকে হিজলবারি রাস্তায় ২০০টি তাল গাছের চারা রোপন করা হয়।
এছারাও এই মৌসুমে বনায়ন মেহেরপুর সংগঠনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা এবং গাংনী উপজেলার বিভিন্ন জায়গায় ২৫০০ তাল গাছের চারা রোপন করা হবে বলে বনায়ন মেহেরপুরের পক্ষ থেকে জানানো হয়।


