print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল ১১টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল, “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।” অনুষ্ঠানে পরিবার পরিকল্পনার গুরুত্ব, মাতৃ ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চরমোন্তাজ ইউনিয়নের মো. ইলিয়াস মিয়া এবং গীতা পাঠ করেন পানপট্টি ইউনিয়নের এফডব্লিউভি সিথিলা রানী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। শুভেচ্ছা বক্তব্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন মনিরা আক্তার (গলাচিপা পৌরসভা) কাকুলি আক্তার (চর বিশ্বাস) এফডব্লিউএ শাহজাদী আনজুমন আরা (চালিতাবুনিয়া ইউনিয়ন), রেশমা আরভীন (গজালিয়া ইউনিয়ন), সিন্ধ্যারাণী (গোলখালী ইউনিয়ন), ডালিম আক্তার মালা।

এফপিআই মো. তাইফুল ইসলাম (চিকনিকান্দি ইউনিয়ন), মো. সাইসুন শিকদার (আমখোলা ইউনিয়ন), এফডব্লিউভি ফেরদৌসি খাতুন ও সিথিলা রানী এবং স্যাকমো মো. ফিরোজ আহমেদ ও মো. আল-আমিন।

বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মকে সচেতন করে তোলার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরও জোরদার করতে হবে।