print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে, ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ এজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সার্কেল অফিসার (তদন্ত) সৈয়দ জামান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার, গলাচিপা সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম এবং গলাচিপা এনজেড আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি শান্ত ও নিরাপদ উপজেলা গঠনে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনকে আরও কঠোর ও তৎপর ভূমিকা রাখার জোর আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মোঃ এজাজুল হক বলেন, “উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।” তিনি উপজেলার সার্বিক শান্তি ও উন্নয়নে সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।