print news || Dailydeshsomoy

প্রকাশিত

​সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ৩ পিস ইয়াবাসহ লিটন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।