print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

স্ত্রীরযৌতুকের মামলা, স্বামী এবং শ্বশুর ও শাশুড়ি বিরুদ্ধে চার্জ গঠন
স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা হরহামেশাই হয়। তবে, স্বামীর বিরুদ্ধে ‘নজিরবিহীন’ যৌতুকের মামলা করেছিলেন গলাচিপা থানার রতনদী তালতলি এলাকার বাসিন্দা মারিয়া আক্তার ( ২২) ওই মামলায় তদন্তপূর্বক তাঁর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সেই মোতাবেক আদালত ওই স্বামী , শ্বশুর শাশুড়িকে অভিযুক্ত করে চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।

গলাচিপা সিনিয়র জুডিশিয়াল মেজিস্টেট আদালতের বিচারক মামুন আর রশিদ চার্জ গঠনের এ নির্দেশ দেন।
অভিযুক্তরা হলেন— স্বামী আব্দুল্লাহ আল মামুন( ২২)শশুর মো.ইয়াসিন হাওলাদার( ৫৮) শাশুরী মোসা. নুপুর বেগম (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম । তিনি জানান, মারিয়া আক্তারের করা যৌতুক নিরোধ আইনের একটি মামলা করেন যার মামলা নং ৬৫৬ । ম্যাজিস্ট্রেট মামুন আর রশিদ মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানা তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন । মামলার বাদী মারিয়া আক্তার বলেন, আমাকে বিয়ের পর থেকে আমার স্বামী আব্দুল্লাহু আল মামুন যৌতুকের জন্য বেদম মারধর করে। বিষয়টি আমি পরিবারকে জানাই। পরে আমার মা বাবাকেও জানিয়েছি।

আমি সইতে না পেরে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শশুর শাশুড়িকে আসামি করে মামলা করি। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসা হয়েছে। আমার শ্বশুর ইয়াসিন হাওলাদার তিনি একটি মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষক। বিষয়টি বিবেচনা করে আদালতে মামলার সমাধানের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে মামলার বাদি মারিয়া আক্তারের বাবা দাদন দালাল বলেন,যেহেতু আমরা সকলেই আত্মীয়-স্বজন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসে বিষয়টি সমাধান করে মামলা উডাল করে দেব।