print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন।

এর পরেই পটুয়াখালীর গলাচিপা উপজেলা  ভূমি অফিসের আয়োজন ১৯ মে মঙ্গলবার বেলা সারে এগারোটার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। পরে ভূমি অফিস থেকে একটি  জনসচেতনতায় র‍্যালীতে অংশ গ্রহণ করেন।

পরে দুপুর সারে বারোটার সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর ( এমপি) ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপজেলা হল রুমে ভূমি সেবা উপলক্ষে জনসচেতনাতামুল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করে বলেন, দেশের দূর্গম উপকূলীয় এবং সর্বস্তরের জনসাধারণের জন্য এই ভূমি সেবা কার্যক্রম, অনেকেই জমাজমির বিষয় নামজারী, হামলা মামলা নিয়ে হয়রানি শিকার হচ্ছে, কাগজপত্র সঠিক হলে হয়তো এই হয়রানি থেকে জনসাধারণ অনেক উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি (তদন্ত) মোঃ জিলোন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলার শাখার আমীর ডাঃ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আশ্রাফুউজ্জামান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল,সাংবাদিক সঞ্জিব দাস, কানুনগো মোঃ জাকির হোসেন, সার্বেয়ার মোঃ কামরুল ইসলাম সহ ভূমি অফিসে কর্মরত বিভিন্ন ব্যাক্তি বর্গ, ভূমি সেবা নিতে আসা বিভিন্ন উপকার ভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

গনঅধিকার পরিষদের গলাচিপা উপজেলার আহবায়ক মোঃ হাফিজুর রহমান,

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশজুড়ে ১৯ থেকে ২১ মে পর্যন্ত পালিত হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। নাগরিকরা নিজ নিজ জেলা ও উপজেলা ভূমি অফিসে গিয়ে অনলাইনে ভূমি কর প্রদান, ই-নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং ভূমিসংক্রান্ত যেকোনো সহায়তাসহ তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন।