print news || Dailydeshsomoy

প্রকাশিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন চর আগস্তি এলাকার মো. রিমন হাওলাদার (২২), মো. সবুজ সরদার (২৩) ও ইয়ামিন মাতুব্বর (২০)। পুলিশ জানায়, চরবিশ্বাস ইউনিয়নের মাহবুব পেদার মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।