print news || Dailydeshsomoy

প্রকাশিত

গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে গৃহবধূকে মারধর করার খবর পাওয়া গেছে। আহত গৃহবধূ নিলুফা বেগম ( ৫০)হচ্ছেন সেলিম খার স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চর বিশ্বাস গ্রামের ৫ নম্বর ওয়াডের খারগো বাড়ীতে। আহত নিলুফা বেগম বলেন,তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে গত সোমবার সকাল আনুমানিক আটটার দিকে আমার বাড়ির সামনের দরজায় আমার বড় ছেলে নিবিড় খাকে মারধর করে। ওর ডাক চিৎকার আমি ঘটনাস্থলে গেলে আমাকেও মারধর করে। এতে আমার চোখের আঘাত লাগে পরে আমার ডাকাডাকিতে এলাকাবাসী এসে আমাকে উদ্ধর করে গলাচিপা হাসপাতালে ভর্তি করে। আহত নিলুফা বেগমের স্বামী সেলিম খা বলেন, আমার স্ত্রীকে চান মিয়াখান নেতৃত্বে হাসান হাওলাদার, ইমাম হাওলাদার, তানিম হাওলাদার, বিল্লাল খাঁ, আসলাম খাসহ আরও অনেকে মারধর করে। আহত নিলুফা বেগমের বড় ছেলে নিবিড় খা বলেন, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাকে এলোপাথারি ভাবে মারধর করে। আমার ডাকাডাকিতে মা আসলে মাকেও মারধর করে আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়ে প্রতিপক্ষ চানমিয়া খা কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা পরস্পর একই বংশ আত্মীয় বটে এখানে কোন মারামারি হয়নি। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেজবাউদ্দিন বলেন, আহত নিলুফা বেগম আমার চিকিৎসা ধীনে দ্বিতীয় তলায় পাঁচ নম্বর বেডে ভর্তি আছে। তার একটি চোখে আঘাত লেগেছে শরীরের বিভিন্ন অংশে ফুল যখন রয়েছে। ইউপি সদস্য ফারুক বেপারী ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান বাবুল মুন্সি বলেন, গঠনটি আমি আপনাদের মাধ্যমে শুনেছি ইউনিয়ন পরিষদের দুপক্ষকে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। গলাচিপা থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।