
প্রকাশিত,১৭,অক্টোবর
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের গফরগাঁও পাগলা থানা টাংগাবর ইউনিয়নে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় বিএনপি’র অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে,
(১৬,অক্টোবর) রাত ৯ টার দিকে এক দল সন্ত্রাসী ইউনিয়ন বিএনপি’র অফিসে অতর্কিত হামলা করে। অফিসে টাংগাবর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি রতন খা, ও পাগলা থানা কৃষক দলের সভাপতি দিলিপ অফিসে থাকা কালীন সময়ে হামলার ঘটনা ঘটে, তারা বলেন আমাদের উপর আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় আমরা আত্ম রক্ষা করার জন্যে কোনমতে পালিয়ে যায়।
পরে হামলার ঘটনা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অবহিত করা হয়।
(১৭,অক্টোবর) সকাল ১১ টায় ইউনিয়নের বাসিয়া বাজারে ক্ষতিগ্রস্ত অফিস পরিদর্শন করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন টাংগাবর ইউনিয়নের সাবেক সভাপতি আমান মিয়া, টাংগাবর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজ আহমেদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালেহ আকরাম তসলিম ও পাগলা থানা মৎস্যজীবি দলের সদস্য সচিব স্বাধীর বেপারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ গণমাধ্যম কে জানান পরিকল্পিতভাবে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ভাঙচুর, জিয়াউর রহমানের ছবি ও তারেক রহমানের ছবি অবমাননা করেন।
আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,অবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায়এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
অফিস ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা কর্মীর মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এ বেপারে পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


