print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছল্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া ১২টি ল্যাপটপসহ অন্যান্য কিবোর্ড ও স্ক্যানার উদ্ধার ও আন্তজেলা চোর চক্রের ৫,সদস্য কে গ্রেফতার করা হয়েছে।

গফরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার ,(সার্কেল) মনোতোষ সরকার এর নির্দেশনায়,
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সোমবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে, ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, তার তথ্য মতে শ্রীপুরের মাওনা নয়নপুর হইতে লালচান কে গ্রেফতার করে ও আটটি ল্যাপটপ উদ্ধার করে, পরে তার তথ্য মতে, জাকারিয়া আলম,মাহফুজুর রহমান নয়ন ও রাশেদুল কে গ্রেফতার ও চারটি ল্যাপটপ সহ স্ক্যানার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য গত ২০,জুলাই রাতে চরআলগী বালিকা উচ্চ বিদ্যালয় এর গ্রিল ও দরজা ভেঙ্গে ১৫ টি ল্যাপটপ অন্যান্য মালামাল চুরি হয়। পরদিন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান বাকি মালামাল উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সোম ও মঙ্গলবার গফরগাঁও-শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে ।