
ময়মনসিংহ জেলা বিএনপির রাজনীতিতে গফরগাঁও উপজেলা বিএনপির নাম সব সময় আলোচনা থাকে, আর এই উপজেলা বিএনপির শক্ত অবস্থান রহমান পরিবারের, এই পরিবারের সন্তান গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এবং ময়মনসিংহ জেলা বিএনপি অন্যতম সদস্য, মুশফিকুর রহমান, যিনি কিনা ২০১৪ উপজেলা নির্বাচনের সারা বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপির প্রার্থী করে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, অন্য দিকে মুশফিকুর রহমান সাংগঠনিক ভাবেও তিনি দূরদর্শী সম্পর্ণ একজন সম্পন্ন রাজনীতিবিদ। ইতিমধ্যে তিনি নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এখানে বিএনপির সাধারণ নেতা কর্মীরা জানান দল কে সুসংগঠিত করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ জেলা বিএনপি অন্যতম সদস্য, জননেতা জনাব মুশফিকুর রহমান, সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন এবং এই সরকারের পতনের আন্দোলন কে আরো শক্তিতে রুপান্তর করার জন্য, তিনি গফরগাঁও ১৫ ইউনিয়ন চষে বেড়াচ্ছেন এবং দল কে ঐক্যবদ্ধ করে যাচ্ছেন।
স্থানীয় নেতা কর্মীরা আরো জানান, তিনি গফরগাঁও এর একমাত্র কর্মীবান্ধব নেতা, যেখানে তার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক ঐতিহ্য, এবং তিনি গফরগাঁও এর কিংবদন্তি নেতা মরহুম ফজলুর রহমান সুলতান সাহেবের সুযোগ্য সন্তান হিসাবে পুরা গফরগাঁও জোরে এক নামে পরিচিত একজন মুশফিকুর রহমান,
এই আসনটিতে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারের পরও গফরগাঁও এর মানুষের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মুশফিকুর রহমান। সাধারণ মানুষ বলেন আগামী যদি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে মুশফিকুর রহমান একটি ইতিহাস সৃষ্টি করে বিজয় লাভ করবেন।


