
প্রকাশিত,০২, জুলাই,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার খুরশিদ মহল গ্রামে ব্রহ্মপুত্র নদের চর থেকে বালু উত্তোলন ও বিক্রয় করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের ১০জন আহত হয়।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুরশিদ মহল গ্রামের ব্রহ্মপুত্র নদের চর এলাকা থেকে বালু উত্তোলন করে বিক্রয় করাকে কেন্দ্র করে দীর্ঘ দিন যাবত স্থানীয় আওয়ামী নেতা ও স্থানীয় ইউপি সদস্য হযরত মেম্বার গ্রুপের সাথে স্থানীয় আওয়ামীলীগ নেত আখতারুজ্জামান ও পাঁচবাগ ইউনিয়ন যুবলীগ নেতা রাজু গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার০২জুলাই বিকালে এই বিরোধ মীমাংসার লক্ষে উভয় পক্ষ সালিশ বৈঠকে বসে।
সালিশ বৈঠকে স্থানীয় ইউপি সদস্য হযরত আলী, উপজেলা কৃষকলীগ সদস্য মজনু মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান, ইউনিয়ন যুবলীগ নেতা রাজু ও তার পিতা স্থানীয় আওয়ামীলীগ নেতা আখতারুজ্জামান উপস্থিত ছিল। সালিশ দরবারের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি ও পরে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খোকন মিয়া(৩০), পিয়াস(২৮), নূরুল আমিন(৪০), তোফাজ্জল হোসেন(৩৫), আজিজুল হক(৪৫), ভুট্টু মিয়া(৩৭), রুবেল(৪৫), মোহাম্মদ(৩৫), শিপন মিয়া(৩২), উজ্জল মিয়া(২৮) আহত হয়। আহতদের মধ্যে খোকন মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, উজ্জল, পিয়াস, নূরুল আমিন, তোফাজ্জল, মোহাম্মদকে কিশোরগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও শিপন, আজিজুল, ভুট্টু, রুবেলকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


