
প্রকাশিত, ২২-১১-২০২০
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬০পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী কামরুল উপজেলার পালইকান্দা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বলেন, জেলার সকল থানা এলাকাতেই আমাদের নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসাবেই শনিবার মধ্যরাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গফরগাঁও থানার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা ব্যবসায়ী কামরুল কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৬০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।


