
প্রকাশিত,২১, ফেব্রুয়ারি,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
সারাদেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন সরকারী, বে-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদ আব্দুল জব্বার নগরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন , থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ , উপজেলা কৃষি অফিসার , মুক্তিযোদ্ধা কমান্ডার, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
আয়নাল ইসলাম,/দৈনিক দেশ সময়.


