গফরগাঁওয়ে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৬-০৪-১৫, ১:২৪ অপরাহ্ন /
গফরগাঁওয়ে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার পৌরশহরে অবস্থিত তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরচক্র ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দামী টেলিভিশনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এ সুযোগে চোরেরা প্রধান ফটকের তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে এবং ভেতরে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, চুরির রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা