print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম,

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং দেশের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১২ টায় গফরগাঁও রেল স্টেশন চত্বর থেকে গফরগাঁও উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও পাগলা বিএনপি আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়।

মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইমামবাড়ী ঈদগাহ মাঠে পথ সমাবেশর মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশের শুরুতে জুলাই শহীদ দিবস এ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন বিএনপি’র নেতারা।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক,পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক, অধ্যাপক ডাঃ মোফাখখারুল ইসলাম রানার নেতৃত্বে

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক খান ।
পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও লংগাইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ,
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাদেক,
উপজেলা ছাত্রদলের আহবায়ক, মুক্তার হোসেন,

পাগলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সময় ডাঃ রানা, বলেন গণতন্ত্র পুনরুদ্ধারকে বিলম্বিত করতে যে পরিকল্পিত অপপ্রচার তা রুখে দিতে আজকের এই প্রতিবাদ,বিক্ষোপতিনি আরো বলেন , দেশে কিছু একটা গভীর অসংগতি চলছে। আমরা তা ঠিক করতে চাই, আর শুরু করলাম সত্যের পক্ষ নিয়ে। মিথ্যাচার, ষড়যন্ত্র আর অপমানের শিকার এই রাষ্ট্রকে সুস্থ করতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন।

বক্তব্যে নেতারা আরো বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে, তারা ভুলে গেছে এই দেশ গড়েছে উঠেছে তার বাবার হাত ধরে। আজ সেই পরিবারের সন্তানকে যারা কালিমালিপ্ত করতে চায়, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে যারা দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল, বেগম খালেদা জিয়ার বদান্যতায় যারা মন্ত্রী হয়ে গাড়িতে জাতীয় পতাকা লাগাতে পেরেছিল, এমনকি ২০১৮ সালে দল নিষিদ্ধ হওয়া দলটি কে বিএনপি ধানের শীষ প্রতিক দিয়ে জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল তারাই আজ জিয়াউর রহমান এবং তারেক রহমানকে কটুক্তি করার সাহস দেখায় দেশের সাধারণ জনগণ তা মেনে নিবে না।