
প্রকাশিত,০৫আগস্ট,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র,ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের (৭২তম) জন্মবার্ষিকী উযাপন উপলক্ষে নানা আয়োজন।
আজ (৫আগষ্ট) বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে জন্মবার্ষিকী উদযাপন।
জন্মবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। শেখ কামালেরর আত্মার শান্তি কামনায়, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান, আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক,
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন খান মানিক,
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার সহ ,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,আওয়ামী-লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দেশ সময়/আয়নাল ইসলাম.


