print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, সেপ্টেম্বর,২০২১

আশরাফুল আলম মামুন ও হানিফ খানঃ

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ নজরুল ইসলাম, আজ১৮ সেপ্টেম্বর বেলা ১১,০০ টা থেকে গফরগাঁও পৌর শহরের সকল প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ডেন্টাল ক্লিনিক পরিদর্শন করেন।

এসময় তিনি হাসপাতালগুলোর বৈধ কাগজপত্র, রোগ নির্ণয়ের যন্ত্রাংশ, নিয়ম অনুযায়ী হাসপাতালের ডিউটি ডাক্তার (এমবিবিএস ডাক্তার) থাকা, ডিপ্লোমা নার্স সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

তিনি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের বৈধ কাগজপত্র ও রোগ নির্ণয়ের সঠিক যন্ত্রাংশ না থাকায় সতর্ক করে দিয়ে বলেন সরকারি নিয়ম অনুযায়ী সকল প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও সঠিক যন্ত্রাংশ থাকতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে বৈধ কাগজপত্র এবং সঠিক যন্ত্রাংশ না থাকলে হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাইনুদ্দিন খান মানিক, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আব্দুল কুদ্দুস, ও গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার,ডাক্তার মোসাদ্দেক আহনাফ, সাথে ছিলেন।