
প্রকাশিত,২৮, সেপ্টেম্বর,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।
জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, ও নেতৃবৃন্দরা। পরে কার্যালয় সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অন্যদিকে দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় রাজনৈতিক কার্যালয় সংলগ্ন মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি , ও, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আশরাফ উদ্দিন বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, হাজী আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক, সালাউদ্দিন পলাশ, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, সহ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও র্্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে জন্মদিনের আলোচনা ও রেলিতে অংশগ্রহণ করেন, উক্ত মিছিলে নেতৃত্ব দেন নিগুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান তাইজুদ্দিন মৃধা, সোহরাব উদ্দিন ও আলম খান, প্রমুখ।
আয়নাল ইসলাম, /দেশ সময়


