print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১/এপ্রিল,২০২৩

গফরগাঁও প্রতিনিধি ্

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের টেকিরচর গাইন পাড়ায় পারিবারিক কলহের জেরে হাফিজিয়া মাদ্রাসার ওয়াকফ কৃত জমির মার্কেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় আব্দুল লতিফ ও বিল্লাল হোসেন, চাচা তো ভাই, দীর্ঘদিন ধরে পারিবারিক সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন, কিন্তু অর্থই সব অনর্থের মূল।

বর্তমানে টাকা-পয়সা কারো বেশি কারো কম নিয়ে পারিবারিক কলহে উভয়েই মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়েছে।
গত শনিবার সন্ধ্যা আটটায় উভয়পক্ষ পারিবারিক ঝগড়ায় লিপ্ত হয়।
উভয় পক্ষের ধাক্কাধাক্কি কিল ঘুষিতে আহত হয় উভয়পক্ষ।
উল্লেখ যে টেকিরচর গাইনপাড়া আঃ ছোবহান নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা টি একই গোষ্ঠীর প্রবাসী, ফজলুল করিমের প্রতিষ্ঠিত ওয়াকফ কৃত দ্বীনি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় আব্দুল লতিফ কে, তাতেই ঈশ্বর্নিত হয়ে
প্রতিপক্ষ বিল্লাল হোসেন, সোহাগ, করিম গং দলবল মিলে গাইনপাড়া মাদ্রাসা মার্কেটে
তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়। এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল লতিফ ও বিল্লাল একই গোষ্ঠীর চাচাতো জেঠাতো ভাই, টাকা পয়সা জমিজমা কারো বেশি হয়েছে এসব নিয়ে ঈর্ষান্বিত হয়ে কিছুদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলে আসছে। হয়তো সেই বিরোধের জেরে হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানার ওয়াকফ কৃত মার্কেটে তালা ঝুলিয়ে দিয়েছে।
মাদ্রাসার পরিচালনা কমিটি দায়িত্বে থাকা আব্দুল লতিফ বলেন,
পারিবারিক ঝগড়াঝাটি আমাদের মধ্যে আছে কিন্তু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসার মার্কেটে কেন তালা ঝোলাবে।
এ ব্যাপারে আইন-শৃঙ্খলা সহ স্থানীয় গণ্যমান্য সকলের সহযোগিতা কামনা করেন।