
প্রকাশিত
গফরগাঁও প্রতিনিধি
ময়মনসিংহে গফরগাঁও পৌর শহরের থানার কাছাকাছি পশু হাসপাতাল রোডে
বিশিষ্ট নাট্যকার সুলতান আহমেদের বাসায় খাবারে চেতনা নাশক ছিটিয়ে তিনজনকে অচেতন করে বারান্দার গ্রিল কেটে চুরির হয়েছে ।
মমান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার (২৬,জুলাই) ভোরে ।
এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে ।
শনিবার ভোরে পৌর শহরের পশু হাসপাতাল রোডে পৌরসভার ৫নং ওর্য়াডে সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট নাট্যকার সুলতান আহমেদের বাসায় এ ঘটনা ঘটে।
স্বজনরা তিনজনকে অসুস্থ অবস্থায় গফরগাঁও হাসপাতালে নিয়ে যায়। পরে সাবেক ব্যাংক কর্মকর্তা সুলতান আহমেদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ব্যাংক কর্মকর্তা ও নাট্যকার সুলতান আহমেদ(৬৩), তার স্ত্রী তাসলিমা বেগম লিপি(৫৫), ছেলে অর্নব(২৪) রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। আজ শনিবার ভোর রাতের দিকে একটি চক্র বাসার বারান্দার গ্রিল কেটে প্রবেশ করে দুটি কক্ষের আলমারি, শোকেস, ওয়ারড্রব এর তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে মালামাল নিয়ে যায়। শনিবার বেলা ১১টার দিকে সুলতান আহমেদের ছেলে মো. সৌরভ টেকনাফ থেকে দীর্ঘ সময় ফোন করেও না ধরায় মামাত ভাই মো. রাতুলকে ফোন করে বাসায় পাঠান। রাতুল গিয়ে দেখে বাসার দরোজা খোলা ও কক্ষের ভেতর সুলতান আহমেদ, তাসলিমা বেগম লিপি ও অর্নব অচেতন হয়ে পরে আছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তিন জনকে গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে সুলতান আহমেদকে জরুরী ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরিবারের সদস্যদের ধারণা অজ্ঞাত চক্র রাতের কোন এক সময় দরোজা জানালার ফাঁক দিয়ে খাবারে চেতনা নাশক স্প্রে করে। সেই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে ভোর রাতে গ্রিল কেটে বাসায় প্রবেশ করে মালামাল নিয়ে যায় ।
সুলতান আহমেদের ছেলে মো. সৌরভ বলেন, বাবা, মা ও ভাই সুস্থ হয়ে ফিরলে বুঝতে পারবো কি কি চুরি হয়েছে। উল্লেখ্য , গত জুন/২০২৫ মাসের শেষ দিকে সোনালী ব্যাংকের (অব) কর্মকর্তা সুলতান আহমেদের বাসার কাছাকাছি মোঃ আশরাফ মন্ডলের বাসায় গ্যারেজ থেকে দুটি মোটর সাইকেল চুরি হয়ে যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিম সরকার সন্ধ্যায় ৬টা ২০ মিঃ বলেন. খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। তদন্ত করে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে



