print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, মার্চ,২০২২

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার পাইথল ইউনিয়নের ছোট বড়াইগ্রামের প্রতিবন্ধী মোঃ আব্দুল জলিলের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তা রাস্তা বন্ধ করে দিয়েছে বড় ভাই আবুল কালাম গং।

জানা গেছে।
মোহাম্মদ সোলায়মান ও তার স্ত্রী ফিরোজা খাতুন এই সম্পত্তির মূল মালিক।
বাবা, মা, চার সন্তানকে বিআরএস রেকর্ড মূলে ২৮ কাঠা সম্পত্তি দেয়।
জলিলের বাবা জীবিত থাকা অবস্থায় আব্দুল জলিল তার পরিবারকে নিয়ে ঢাকা চলে যান ।
প্রতিবন্ধী আব্দুল জলিল তার সপরিবার কে নিয়ে ৪০ বছরের অধিক সময় ঢাকা বসবাস করেন। বাড়ির বড় ভাই আবুল কালাম সকল সম্পত্তি দেখাশোনা করতেন।
আব্দুল জলিলের পরিবার ঢাকা থেকে২০১৭ সালে বাড়িতে চলে আসেন সিদ্ধান্ত নেন গ্রামে বসবাস করার। তাই পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য জলিল তার বড় ভাই মোঃ আবুল কালামের কাছে প্রস্তাব রাখেন।

কিন্তু জলিলের বড় ভাই আবুল কালাম
গং বলেন, তোমার কোন সম্পত্তি এখানে নেই। ছোট ভাই জলিল বিষয়টি এলাকার ৯নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রশিদ ও ৩নং ওয়ার্ড এর সাহিদ মেম্বারকে অবগত করেন।

জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে দরবারে বসেন, জলিলের বড় ভাই কালাম গং দরবারে বলেন জলিলের কোন সম্পত্তি এখানে নেই।
বাধ্য হয়ে জলিল, ভূমি অফিস থেকে সকল কাগজপত্র সংগ্রহ করে মেম্বারদের হাতে হস্তান্তর করেন।
আবার দরবার বসে, দরবারে কাগজপত্র দেখে ।
বিআরএস মূলে প্রতিবন্ধী জলিল ৩৪ শতাংশ সম্পত্তির মালিকানা বুঝিয়ে দিতে সালিশে সিদ্ধান্ত হয়।

কিন্তু আবুল কালাম গ্রাম্য সালিশ না মেনে আব্দুল জলিল ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হুমকি দিয়ে আসছিলেন।

একপর্যায়ে আবুল কালাম গং উপস্থিত ইউপি সদস্য রশিদ মেম্বারের শালিশের মাধ্যমে সম্পত্তি জলিল কে বুঝিয়ে দেন ও শর্ত মূলে ৩০০ টাকার স্টেম্প এর মাধ্যমে উভয়ের মধ্যে আপোষ হয় ১৪ /১১/ ২০২০ সালে। আপোষনামায় উভয়পক্ষ স্বাক্ষর করেন।

শালিসে সিদ্ধান্ত হয় ৮ ফুট রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। জলিলের বাড়ী হইতে ইউনিয়ন পরিষদের রাস্তা পর্যন্ত।
আপোষের পর উভয় পক্ষ রাস্তা দিয়ে চলাফেরা করে আসছিল।

গত কোরবানির ঈদের পর জলিল বাড়ী করার জন্য ইটা বালু নিয়ে আসার পথে আবুল কালাম গং হঠাৎ কিছু না জানিয়ে রাস্তা একেবারে বন্ধ করে দেয়।

রাস্তা বন্ধের বিষয়ে কথা কাটাকাটির জের ধরে আবার একাধিক মামলা করেন কালাম গং,।
এবং জলিলের বাড়ীর বিদ্যুত ও পানি বন্ধ করে দেয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কে জলিল বিষয় টি অবগত করলে তিনি বিষয় টি দেখবেন বলে আশ্বাস দেন।

এ ব্যাপারে আবুল কালাম গংদের সাথে যোগাযোগ করতে চাইলে তার পরিবারের লোকজন জানায়, তিনি বাড়িতে নেই।

এমতাবস্থায় অসহায় পরিবারটি এমপি মোহদয় সহ প্রশাসনের সকলের কাছে বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি খুলে দেওয়ার জন্য সুদৃষ্টি কামনা করেন।