print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৮ মার্চ ২০২২

খুলনা প্রতিনিধি ঃ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতান্ত্রিক জোটের অর্ধদিবস ডাকা হরতালে খুলনায় বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে নগরীর গোলকমনি পার্কের সামনের সড়ক থেকে হরতাল সমর্থনে মিছিলের প্রস্তুুতিকালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ জেলা আহবায়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবির মহানগর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিত্যানন্দ ঢালী, সিপিবির নিরোজ রায়, মো. রাসেল ও কিংসুক।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বামজোটের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে আসা হয়েছে।

বাবুল আকতার
খুলনা।