print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, মার্চ,২০২৩

ওসমান গনি
গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল (১৮ মার্চ সকাল ১০টা) দিনব্যাপ রাজিয়াকাদের স্কুল মাঠে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশলী মো: মামুনুর রশিদ প্রকল্প পরিচালক এল জি ই ডি,। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র জীবন হল ভবিষ্যৎ গড়ার ্একটি সঠিক সময় ।
এসময় তোমরা নিজেদের যেখানে পতিবাহীত করবে তোমাদের জীবন সে দিকেই যাবে তোমরা লেখা পড়া করে মানুষের মত মানুষ হবে ।আজকে আমি যেখানে আছি এখানে তোমরা আসবে। আর বিদ্যালয়ের উন্নয়ন আমরা করব। জননেত্রীশেখ হাসিনা করবে।
তোমাদের দায়িত্ব হল পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়া ।
দেশ ও জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে বাচঁতে সাহায্য করবে।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক প্রফেসর ডাঃ সরদার আবদুর নাঈম।
সভাপতিত্ব করেন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি,জনাব সরদার আবদুদ দাইয়ান। সঞ্চালনায় প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো: জাকির হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার গজারিয়া উপজেলা, জনাব কামরুল হাসান ফরাজী, চেয়ারম্যান, টেংগারচর ইউনিয়ন পরিষদ। ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
এসময় শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ও প্রধান শিক্ষক।