print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৬ মে ২০২৩

খুলনা প্রতিনিধ ঃ

খুলনা সিটি কপোরেশন নির্বাচনের ৪ মেয়র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন তার সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল হাতপাখা, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু লাঙল ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপফুল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এরপর বেলা ১১ টা থেকে শুরু হয় সাধারণ ৩১টি ওয়ার্ডের ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের ৩৯ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দের কাজ। যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা আচরণবিধি মেনে চলছে কিনা তা মনিটরিং করার জন্য আজ থেকে মাঠে কাজ করবেন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বিষয়টি মনিটরিং করবেন। ####

বাবুল আকতার
খুলনা।