print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৭, নভেম্বর,২০২২

খুলনা প্রতিনিধি ঃ

খুলনায় নারীর লোমহর্ষক হত্যার রহস্য উদঘটন করা হয়েছে। এ ঘটনার মূলহোতা আবু বক্করকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আজ সকাল ১১টায় নগররীর শিববাড়ী মোড়ে এক প্রেস ব্রিফিংএ বিষয়ে বিস্তাররিত জানান র‌্যাব-৬ এর উপ-পরিচালক মোস্তাক আহম্মেদ ।

তিনি বলেন, রবিকার সকালে খুলনা নগরীর শিববাড়ি মোর এলাকায় আবু বক্কর মোল্লার ভাড়াবাসা থেকে কবিতার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর পরই আসামি আবু বক্কর পলাতক ছিল। এ ঘটনায় র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল রবিবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবু বক্কর মোল্লাকে গ্রেফতার করে। পওে তার জবানবন্দি অনুযায়ী শিববাড়ি মোড় এলাকায় আবুবক্করের ভাড়াবাড়ির পিছন থেকে মৃত কবিতার মরদেহ থেকে কেটে ফেলা হাত উদ্ধার করা হয়।

সিংকঃ মোস্তাক আহহম্মেদ
উপ-পরিচালক , র‌্যাব-০৬

বাবুল আকতার
খুলনা।