
প্রকাশিত,২৬, অক্টোবর,২০২১
খুলনা প্রতিনিধি ঃ
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদের নিকটে একটি পুকুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ীর পাশের পুকুরে ভাসমান অবস্থায় এসব মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহাদাত হোসেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে লাশ গোপনের চেষ্টা করা হয়েছে। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করছি।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বাবুল আকতার
খুলনা।


