print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২১

উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ

নি‌ষিদ্ধ সংগঠন আনসার আল ইসলা‌মের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় খুলনা লবনচরাস্থ র‌্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।
গ্রেফতারকৃতরা হলেন- শিমুল খান ওরফে জাফর আহমাদ (২১), নাসির হোসেন (৩০), মুহাম্মদ (২৪) ও আব্দুল্লাহ্ আল গালিব (২৭)।

ব্রিফিংয়ে র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মোস্তাক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার জনকে আটকের পাশাপাশি জিহাদি বই, ল‌্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৬ এর সি‌নিয়র সহকারী প‌রিচালক ও সি‌নিয়র সহকারী পু‌লিশ সুপার বজলুর রশীদ।