
প্রকাশিত,১৮, সেপ্টেম্বর,২০২৩
হাসান আহাম্মেদ সুজন জামালপুর জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ ফিরোজ মিয়ার নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর রবিবার রাতে স্থানীয় নিরালা পার্কিং সংলগ্ন জেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জামালপুর জেলা ও শহর যুবদল।
জামালপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জিয়াউল হক জিয়া’র সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সাবেক সভাপতি জিএস মোঃ ফিরোজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বারেক, সদস্য মোশারফ হোসেন খান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সবুজ,মাদারগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আহসানউল্লাহ বুলবুল, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান,সহ শ্রম বিষয়ক সম্পাদক রেজাউল করিম নীলু,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,সাহিত্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আব্দুর জব্বার,আব্দুল কাদের জুয়েল,খোরশেদ লোহানী,শহর যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা,যুবদল নেতা মোঃ আসলাম মিয়া, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক হৃদয় হাসান, দপ্তর সম্পাদক মোঃ পপেল,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাহিন বিল্লা শাহিন, মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লেমন আহম্মেদ লিমন,সুমন,যুবদল নেতা শাহ মোঃ বাবলা, আবু হোসেন, হাবিব,ফারুক, ফরিদুল ইসলাম,লাবন ইসলাম, মান্নান, সৈয়দ লাবলু,আদিল,কামরুল হাসান, আবুল হোসেন, রাকিব,মনিরুল রাকিব, ময়েন সহ যুবদল, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
তারিখ -১৮-৯-২৩ইং


