print news || Dailydeshsomoy

প্রকাশিত,১২, ডিসেম্বর,২০২১

মোঃ সজল মাহমুদ, বেতাগীঃ

বরগুনার বেতাগীতে তাবলীগ জামায়াতের ১৭জন মুসুল্লি রাতের খাবার খাওয়ার পর অচেতন হয়ে পড়ে।শনিবার রাতে পৌরসভার ৯নং ওয়ার্ড সংলগ্ন গাবুয়ায় বাড়ীর মসজিদে ঘটনাটি ঘটে। পরে বেতাগী থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসার জন্য নিয়ে যায়।

জানা যায়, তাবলীগ জামায়াতে আসা ১৭জন মুসুল্লিকে এলাকার লোকজন চেয়ারম্যান বাড়ির মসজিদে দাওয়াত দেন । সন্ধ্যায় মাগরিব নামাজ আদায় শেষে তালিম( ইসলামিক আলোচনা) শুরু হয় । তখন রাতের খাবার রান্নার কাজ চলছিল। ওই সময় অজ্ঞাত এক লোক তাদের খাবারের আসবাবপত্র নেড়েচেড়ে দেখেন। তখন তাবলিগে আসা মুসুল্লিদের একজন তাকে দেখতে পেলে সে তৎক্ষনাৎ চলে যায়। এশার নামাজ নামাজ আদায় করে রাতের খাবার খাওয়ার পরপরই সবাই অসুস্থবোধ করে। রাত ১১ টার দিকে সবাই অচেতন হয়ে পড়লে মুসুল্লিদের একজন ডাকাডাকি শুরু করেন ও ও এলাকার লোকজন জড়ো হয়। থানায় জানানো হলে তাদের কে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়।

তাবলীগ জামাতে আসা মো.আবদুল মোতালেব নামের এক মুসুল্লি বলেন, আমরা সবাই একত্রে খাবার খাওয়ার পরপরই মাথা ঘুরাতে থাকে। অজ্ঞান হয়ে যাই। খুব সম্ভব খাবারে কেউ নেশার দ্রব্য মিলিয়েছে।

বেতাগী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আবদুস সালাম বলেন, খবর পেয়ে মুসুল্লিদের হাসপাতারে নিয়ে আসা হয়। তবে মুসুল্লিদের বক্তব্যনুযায়ী কোন অজ্ঞাত ব্যাক্তিকে চিহ্নিত করা যায়নি।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তেন মং বলেন, এটা খাবার নষ্ট করার পয়জনের মিশ্রন থেকে হতে পারে। মুসুল্লিরা এখন সুস্থ আছেন।