
প্রকাশিত,১৯ মার্চ, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)ঃ
দিনাজপুর জেলার খানসামা উপজেলার সকল ধরনের মানুষ কে নিজের রক্তের গ্রুপ জানিয়ে দিতে এবং মানুষকে রক্ত দানে উৎসাহ দিতে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তবিন্দু” (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর আয়োজনে “ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন” আনুষ্ঠিত।
আজ শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার আংগারপাড়া ( শাহপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়ার হয় রক্ত বিন্দু সংগঠনের পক্ষ হতে কয়েকশত লোকের।
এসময় উপস্থিত ছিলেন রক্তবিন্দু সংগঠনের সভাপতি শাফায়াত জামিল, সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নাঈম হাচান, প্রচার সম্পাদক মামুন রশিদ সুমন, কোষাধ্যক্ষ রায়হান ইসলাম,সংস্কৃতিক সম্পাদক ছন্দা, শিক্ষা বিষয়ক সম্পাদক মীম, দপ্তর সম্পাদক আঁখি, উদ দপ্তর সম্পাদক পঙ্কজ এছাড়াও রক্তবিন্দুর সদস্য মৌসুমী, মারজানুল হোক, শারমিন আক্তার, হারুন আর রশিদ, সাইম, সোলেমান, কুশল সহ কয়েকজন।
রক্তের গ্রুপ নির্ণয়কারীদের মধ্যে একজন তরুন বলে, আসলে আমার নিজের রক্তের গ্রুপ জানি না আজকে ” রক্তবিন্দু” মাধ্যমে জানলাম। রক্তবিন্দুর প্রতিটি কর্মীদের ব্যাবহার এবং তাদের সাজানো প্রক্রিয়া আমাকে খুব ভালো লেগেছে। প্রথমে আমি ওজন পরিমাণ করি এর পরে টোকেন সংগ্রহ করি পার্যায়ক্রমে রক্ত দেই এর পরে তাদের রক্তদানের উৎসাহর বক্তব্য শুনে আমি নিজেই রক্ত ডোনেট করতে আগ্রহ প্রকাশ করি। কোনো মুমূর্ষু রুগির প্রয়োজনে আমি রক্ত ডোনেট করতে রাজি।
রক্তবিন্দু সংগঠনের সভাপতি শাফায়াত জামিল এবং সহ-সভাপতি মাসুদ রানা বলেন আমরা খানাসামা উপজেলার সকল ধরনের মানুষের মাঝে যারা নিজের রক্তের গ্রুপ জানেনা তাদেরকে আমরা রক্তের গ্রুপ জানিয়ে দিতে বিভিন্ন জায়গায় এই রকম ক্যাম্পেইন দিয়েই চলেছি, এবং এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাই আমরা যতটা পারি মানুষ কে সবসমই সাহায্য সহযোগীতা করি।


