
প্রকাশিত, ২২ মার্চ, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষ খানসামা উপজেলার শিক্ষার্থীদের উদ্যোগে পায়রাবন্দ, প্রয়াস সেনা বিনোদন পার্ক ও ভিন্ন জগৎ এর “আনন্দ ভ্রমণ-২০২১”সম্পূর্ণ হয়।
নীলফামারী সরকারি কলেজের পড়ুয়া ছাত্র শাফায়াত জামিল ও দিনাজপুর সরকারি কলেজ পড়ুয়া ছাত্র হাবিব ও তহিদুলের উদ্যোগে এই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
উক্ত আনন্দ ভ্রমণে অংশ গ্রহণ কারী সুশান্ত বলে, আমাদের সম্মান পরীক্ষার শেষ হয়েছে অনেক আগেই। সামনে ভাইভার দীর্ঘ বিরতির কারণে এই আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। তাই বন্ধুরা মিলে আজকে এই দীর্ঘ ভ্রমণের বেশ আনন্দই হলো।
উপজেলার পাকেরহাট সরকারি কলেজ পড়ুয়া ছাত্র দিপু বলে, অনেক বিনোদন আর অনেক কিছু আজকে দেখছি। বইয়ে বেগম রোকেয়ার কথা শুনেছি তা আজকে নিজের চোখে তাঁর বাড়ি দর্শন করে আসলাম। বেশ ভালোই লাগলো।
এমন বিনোদনের উদ্যোগের আয়োজন করার জন্য ধন্যবাদ জানায়, খানসামা উপজেলা ২০২১-১৬ শিক্ষাবর্ষ শিক্ষার্থীরা রেজা, মোঃ শাহিন আলম, ডিল্পব, ডালিম, জনি ইসলাম, জয়ন্ত কুমার মোকছেদ সব অনুপস্থিত শিক্ষার্থীরা।
রেজা বলে, এটা আমাদের অনেক আগের পরিকল্পনা ছিলো। সেটা আজকে সম্পূর্ণ করতে পেয়েছি। শুধু পিকনিক না আমরা এই সকল শিক্ষার্থীরা খেলা-ধূলা থেকে শুরু করে বিভিন্ন বিনোদনে অংশগ্রহণ করে থাকি।
শাফায়াত জামিল বলে, আমাদের বন্ধুদের মাঝে এই সব কাজের মাধ্যমে আমাদের বন্ধন চীর অটুট থাকুক। সামনের দিনেও যেনো আমরা একসাথে চলতে পারি। আর এই অনন্দ ভ্রমণ প্রতিবছরে চলমান থাকবে ইনশাআল্লাহ।


