print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২০ মার্চ, ২০২১

মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

বাংলাদেশের সড়ক-মহাসড়কে প্রতিদিন ঝড়ছে প্রাণ। এ সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনায় একটি মৃত্যুর সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে গোটা পরিবারেরই যেন মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনা বাড়লেও প্রতিরোধের তেমন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

“পথ যেন না হয় মৃত্যুর পথ,
পথ যেন হয় শান্তির পথ”
এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুর জেলার খানসামা উপজেলায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় মানব বন্ধন।

আজ শনিবার (২০) মার্চ সকাল সারে নয়টা হতে ১১ টা পযর্ন্ত “রক্তের বন্ধন” “মানুষ মানুষের জন্য” ও “রক্ত বিন্দু” এই স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই মানব বন্ধন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত বিন্দু, মানুষ মানুষের জন্য, মানব কল্যাণ সেবা সংঘ, খানসামা রক্তদান গ্রুপ, গোয়ালডিহি স্বেচ্ছাসেবী সংগঠন, মানবতার কর্মী, we work for helpless এই সংগঠন গুলোর
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল স্বেচ্ছাসেবী সদস্য বৃন্দ।

এসময় উপস্থিত বক্তারা বলেন, খানাসামায় দিনের পর দিন সড়ক দূর্ঘটনা বেড়েই চলতেছে, এগুলোর প্রধান কারণ হচ্ছে মানুষের অসাবধানতা, হাই স্পীডে যানবাহন চালা, রাস্তার সমস্যা, লাইসেন্স বিহীন গাড়ি, অদক্ষ চালক, এই সমস্যা গুলোর কারণেই প্রতিনিয়ত হচ্ছে সড়ক দূর্ঘটনা। কিন্তু এর কোন প্রতিবাদী বাক্য কারো নেই বললেই চলে। তাই আমরা উপজেলার সকল স্বেচ্ছাসেবক মানব বন্ধন করেছি মানুষ কে সচেতন করার জন্য।