print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৮ জানুয়ারি, ২০২১
মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের খানসামায় একটি ব্রীজের উদ্বোধন ও ২টি বিদ্যালয়ের যথাক্রমে দ্বিতল ও চারতলা ভবনের ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে,

আজ বৃহস্পতিবার (২৮/০১/২০২১) সকাল ১১ টা থেকে শুরু করে ৩টা পর্যন্ত ধাপে ধাপে প্রত্যেকটি স্থানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়ে খানসামা উপজেলার ৫নং ভাবকি ইউনিয়নের আগ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯০লাখ টাকা ব্যয়ে ৪তলা ভবন এবং গোয়ালডিহি ময়দানডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭১লাখ টাকা ব্যয়ে দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন এবং প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে কাচিনীয়ায় বেলান নদীর উপর নবনির্মিত ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রীজের ভার্চুয়ালী উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলাম, খানসামা উপজেলা পি,আই,ও মাজাহারুল ইসলাম, খানসামা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাবকি ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম, গোয়ালডিহি ইউনিয়নের চেয়ারম্যান আইনুল হক শাহ সহ আওয়ামীলীগ, যুবলীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।