print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২১ ফেব্রুয়ারি, ২০২১

মোঃ শফিকুল ইসলাম (রাকিব)
স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং সশ্রদ্ধ সম্মান নিবেদন রেখে দিনাজপুরের খানসামায় সেচ্ছাসেবী সংগঠন মানব কল্যান সেবা সংঘ এর অায়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

আজ রবিবার,২১ শে ফেব্রুয়ারী,ছাতিয়ান গড় মাদার দরগাহ দারুল হিকমা নুরানি মাদ্রেসায় সকাল ৯ টায় জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা অবস্থায় অনুস্ঠানের মোঃ শফিকুল ইসলাম রাকিব এর সঞ্চালনায় এবং মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে কর্মসূচি উদ্বোধন করেন জনাব,শ্রী মানিক চন্দ্র সরকার– ইউপি সদস্য ৭নং ওয়ার্ড।
এ সময় প্রধান অতিথি ৩ নং আংগারপারা ইউপির চেয়ারম্যান মোস্তফা অাহম্মেদ শাহ্ এর উপস্থিতি বক্তব্যে বলেন,মানতার কাজে নিয়োজিত থাকায় মানব কল্যান সেবা সংঘ কে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা আয়োজন করার জন্য।
তিনি আরও বলেন,এমন স্বেচ্ছাসেবী কার্যক্রম যেন অব্যাহত থাকে,আমি তাদের এমন সামাজিক কাজে তাদের পাশে থাকব, তাদের পাশে থেকে উৎসাহ প্রদান করতে চাই।
এ সময় অনুস্ঠানে আমন্ত্রিত অতিথিদের সংগঠনের পক্ষ হতে শুভেচ্ছা উপহার প্রদান করেন সংগঠনের প্রতিস্ঠাতা ও সভাপতি মোঃ জসিম উদ্দিন

অনুস্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ রশিদুল ইসলাম শাহ্‌– ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড।
উপস্থিত ছিলেন,সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হাসান অালি,,সাধারন সম্পাদক আনিসুর রহমান,প্রচার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রাকিব,অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম,মহিলা সম্পাদক সিনহা মারিয়া রেবেকা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

আজ অমর একুশে। বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ)-এর রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলনের মশাল জ্বালিয়েছিল বাংলাদেশ। ১৯৫২ সালে এই দিনই নিজের মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার লড়াইয়ে পথে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল একাধিক তরতাজা প্রাণ। তাই এই দিনটি শহিদ দিবস হিসেবেও পালিত।