print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩, মার্চ,২০২২

এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রামঃ

বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আপনাদের। এ বাংলাদেশে সন্ত্রাসীদের কোন স্থান নেই। যে সব সন্ত্রাসীরা এ দেশ নিয়ে বিভিন্ন রকমের পরিকল্পনা ও ষড়যন্ত্র করছে তাদের ক্ষমা নেই। সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। আপনাদের সুখে দুঃখে আমি যেমন পাশে আছি, তেমনি সন্ত্রাসীদের দমনে আমি কঠোর ।

আজ বুধবার খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নের তারাবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সেনাবাহিনীদের উদ্যোগে দুর্গম এলাকার বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল কমাণ্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিএসসি।

পানছড়ির তারাবন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের আয়োজনে ছয় শতাধিক মানুষের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এ ছাড়াও শারীরিক প্রতিবন্ধী তিন জনকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিএসসি। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মোহম্মদ সাইফুল ইসলাম সুমন ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোহম্মদ জাহিদ হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, মরুব্বীসহ এলাকার জনগণ ।

এস চাঙমা সত্যজিৎ