print news || Dailydeshsomoy

প্রকাশিত,৫মে,২০২১

।। এস চাঙমা সত্যজিৎ।।
বিশেষ প্রতিনিধি (CHT) :

খাগড়াছড়ির পানছড়িতে প্রবীণ সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ’র উপর সন্ত্রাসীদের হামলারো প্রতিবাদে মানব বন্ধন ওি স্মারকলিপি প্রদান করেছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ।
আজ বুধবার (০৫/০৫/২০২১) সকাল ১১ টায় ঘন্টাব্যাপী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নেরর উদ্যোগে কার্যালয়ের সামনে আয়োজিত মানব বন্ধনে খাগড়াছি প্রেসক্লাবসহ জেলার সদর ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ গ্রহণ করেন ।

মানব বন্ধনে বক্তারা বলেন, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজির হোসেন পিতা মৃত আব্দুল হাকিম প্রবীন সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ’র উপর হামলা করে। এসময় চেয়ারম্যান নাজির ও তার সহযোগী সন্ত্রাসীরা সাংবাদিকের উপর হামলায় অংশ নেয়। ঘটনার পর হামলার শিকার সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ তার সহযোগী পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাস্সদ রাশেদুজ্জামান অলিকে সঙ্গে নিয়েপানছড়ি থানায় অভিযোগ দায়ের করলেও থানার ওসি মো. দুলাল হোসেন অভিযোগ না নিয়ে তা সমঝোতার প্রস্তাব রকরে সেদিন বিদায় করে দেন। এই ঘটনায় সাংবাদিকরা ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসী চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে হবে। একই সাথে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান সাংবাদিক নেতারা।
সাংবাদিক নেতারা এও দাবি করেন অতিসত্বর পানছড়ি থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। তা না হলে এ মানব বন্ধন কর্মসূচী থেকে বৃহত্তর আন্দোলনে ও সংবাদ বর্জনের ডাক দেওয়া হবে বলেও তারা হুশিয়ারী উচ্চারণ করেন সাংবাদিক নেতারা।

মানব বন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেদান করা হয়।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের রসভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক অরণ্য বার্তার ব্যুরো চীফ জয়নাথ দেব, দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দীঘিনালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, দৈনিক যুগান্তর ও ইণ্ডিপেণ্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমির মল্লিক, হামলার শিকারা হওয়া প্রবীন সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নেরর সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান।।
তারিখ : ০৫/০৫/২০২১ খ্রি.