print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭, মার্চ,২০২২

এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে (১৭ মার্চ ২০২২) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলায়।

আজ বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে সংগঠনটি।

সকাল দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন মাননীয় প্রতিমন্ত্রী জননেতা শ্রীযুক্ত কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয় ও দলের নেতা কর্মীরা। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় কার্যালয়ের ফিরে এসে বঙ্গবন্ধুর ১৯২ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জন্মদিনের কেক কাটেন নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনারও আয়োজন করা হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বাবু চন্দন কুমার দে ও সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ নূরুল আযম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পূর্ণ ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি দুই দুইবারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা শ্রীযুক্ত কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয় এতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র বাবু নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোছাঃ সাহেনা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিএনপি এদেশে অরাজকতা সৃষ্টির বিষবাষ্প ছড়াচ্ছে। তারা দেশের শান্তিতে বিশ্বাসী নয়। হানাহানি, মারামারি ধ্বংসাত্মক রাজনীতির কারণে বিএনপি নিজেদের লোকজনদের ও ভূলে যায়। তিনি আরও বলেন, নীতিহীন রাজনৈতিক দলের পক্ষে এদেশের মানুষের শান্তির জন্য কাজ করাও অসম্ভব মন্তব্য করে জনগণ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় চায় বলেই বারবার বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা ওয়াজেদ জয় সুনিশ্চিত করেন বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী পদমর্যাদার সম্পূর্ণ টাক্সফোর্স চেয়ারম্যান শ্রীযুক্ত কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয়।

এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্রীযুক্ত কল্যাণ মিত্র বড়ুয়া, বাবু মংক্যচিং চৌধুরী, যুগ্ম সম্পাদক এম এ জব্বার, এ্ডভোকেট বাবু আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক বাবু পার্থ ত্রিপুরা জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা বাবু খোকনেশ্বর ত্রিপুরা, প্রফেসর বাবু নীলোৎপল খীসা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ রায় দাশ, যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ ফারহানা আজম, জেলা যুব লীগ সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ইকবাল বাহার, জেলা ছাত্রলীগের আহ্বায়ক বাবু টিটো চাকমা, উকিব মোহন ত্রিপুরাসহ কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, মৎস্য লীগ, যুব লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা ও প্রত্যেকটি উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে ।

এস চাঙমা সত্যজিৎ