print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩, এপ্রিল,২০২৩

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর নয়াবাড়ী গ্রামে ঘরে ঢুকে রুবিনা পারভীন নামে এক প্রবাসীর স্ত্রীকে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগি ওই নারী। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রসুলপুর নয়াবাড়ী গ্রামের রেজাউল ফকির, তার ছেলে হাসিব ফকির।

মামলার বিবরণে জানা গেছে, রেজাউল ফকির, তার ছেলে হাসিব ফকির (২১) রুবিনার ভাগিশরিক। আসামীগণের সহিত রুবিনার বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিরোধ চলে আসছিল। যার কারণে আসামীরা তাকে বিভিন্ন সময়ে কারণে অকারণে গালিগালাজ ও ভয়ভীতি প্রদান করে আসছিলেন। তার স্বামী আবু কাশেম (৪৫) মালয়েশিয়া থাকে। স্বামী দেশে না থাকার কারণে একমাত্র নাবালিকা কন্যা নুসরাত জাহান (০৭) কে নিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করে সে। আসামীরা কিছু দিন যাবৎ তাকে স্বামীর বাড়ী থেকে তাড়ানোর জন্য কুটকৌশল করছিল। তারই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ রাত্রী অনুমান ০৮ঃ২০ ঘটিকায় আসামীলা দলবদ্ধ হইয়া আমার শয়ন কক্ষে জোর পূর্বক অনধিকার প্রবেশ করে মারপিট। এসময় তার ঘর থেকে ২০ হাজার টাকা ও ৯০ হাজার টাকার একটি স্বর্ণের চেইন নিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করা হয়।

ক্ষেতলাল থানার ওসি রাজিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান
জয়পুরহাট