print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনলাইনে ক্যাসিনো (জুয়া) খেলার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আদিতমারী থানার ৬ নম্বর ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী (নাপিতপাড়া) গ্রামের সুবাশ চন্দ্র রায়ের চায়ের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে অনলাইনে ক্যাসিনো খেলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মাহামুদুল হাসান (১৯), পিতা আমিনুল ইসলাম, মাতা ফাতেমা বেগম, সাং দেওডোবা (আনোয়ার মোড়), ৯ নম্বর ওয়ার্ড, পলাশী ইউনিয়ন এবং তাপস রায় (২১), পিতা সুবাশ চন্দ্র রায়, মাতা কনিকা রানী, সাং দক্ষিণ বত্রিশ হাজারী, ৫ নম্বর ওয়ার্ড, ভাদাই ইউনিয়ন। উভয়ের বাড়ি আদিতমারী উপজেলায়।
পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে আটক দুই ব্যক্তি স্বীকার করেন যে তারা নিজেদের মোবাইল ফোনে জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে অনলাইন জুয়ার সাইটে লগইন করে ক্যাসিনো খেলতেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দায়ের করেছে। মামলার নম্বর-৩২, তারিখ ২০ আগস্ট ২০২৬। মামলাটি ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫/১৬ ধারায় রুজু করা হয়েছে।
আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।