print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, ফেব্রুয়ারি,২০২২

আলী আজীম, মোংলা (বাগেরহাট)ঃ

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক ৯৮০ গ্রাম গাঁজাসহ ০২ জনকে আটক করেছে।

আজ এক প্রেস বিঙ্গপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ ফেব্রুয়ারি আনুমানিক ০৭:৩০মিঃ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যমনগর থানার অন্তর্গত বৈশখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।

আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বৈশখালী গ্রামের মোঃ এনতাজ হোসেনের ছেলে মোঃ নূর হোসেন (৪২) ও কৈখালী গ্রামের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ আবদুল্লাহ (২৮)।

জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যমনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

## আলী আজীম, মোংলা

২৮/০২/২২ইং