print news || Dailydeshsomoy

প্রকাশিত, ৯ ফেব্রুয়ারি, ২০২১

নোমান আহমেদ বিশেষ প্রতিনিধি ঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার স্বনামধন্য ব্যক্তিত্ব দ্বীনি ইসলামিক জ্ঞানে জ্ঞানী মাওলানা হাসিবুর রহমানের ওপর হামলা ও গাড়ি ভাংচুর।

০৭-০২-২০২১ ইংরেজি রবিবার
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দ্রপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ইসলামিক মাহফিল চলাকালীন সময়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম তার গুন্ডা বাহিনী দিয়ে চলতি ঐ দ্বীনি মাহফিলে বাধা দেয় এবং পরবর্তীতে মাওলানা হাসিবুর রহমান সহ আরো অনেকের গাড়ি ভাংচুর করে।

হাসিবুর রহমানের সফর সঙ্গী উনার ড্রাইবারের কাছ থেকে জানা যায়, নিজাম উদ্দিন চেয়ারম্যানের গুন্ডা বাহিনী শুধু গাড়ি ভাংচুর করে শান্ত হয়নি উক্ত মাহফিলে বয়ান যারা করেছেন তাদের প্রাণ নাশের হুমকি ও দেয়।

মাওলানা হাসিবুর রহমান সাহেব লাকসাম থানায় যোগাযোগ করলে গাড়ি ভাংচুর করে হাসিবুর রহমান ও তার সফর সঙ্গীদের উপর আঘাত করার আগেই লাকসাম থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে।