
প্রকাশিত
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের পিঞ্জুরি গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা ব্যবসায়ী সুমন শেখের বসতবাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বিল্ডিংয়ের দ্বিতীয় তলার জানালার গ্লাস ভেঙে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী সুমন শেখ সাংবাদিকদের জানান, তিনি রাত ৯টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় বাড়ির বাইরে থেকে একাধিক বিকট শব্দ শুনতে পান। শব্দ শুনে দ্রুত দ্বিতীয় তলায় নিজের বেডরুমে গিয়ে দেখেন—জানালার কাঁচ ভাঙা এবং জানালায় চারটি গুলির দাগ (চারটি ছিদ্র) রয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে। এ ঘটনার পর তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এবং জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার স্বার্থে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে গুলিবর্ষণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা



