print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, জুলাই,২০২৩

পিরোজপুর প্রতিনিধি //

পিরোজপুরে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্তকে না মেনে জামাত বিএনপি সমর্থীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন সুব্রত কুমার ঠাকুর। আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে গিয়ে জামাত বিএনপি সমর্থীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুব্রত কুমার ঠাকুর।

এছাড়াও গুয়ারেখা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু হিরালাল এবং সাধারণ সম্পাদক কাওসার তালুকদারকে নৌকার পক্ষে তথা ফারজানা আক্তার এর পক্ষে নির্বাচণি প্রচার প্রচারণা অংশগ্রহণ করতে দেখা যায়নি।

দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ওই ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দলের সিদ্ধান্তকে অমান্য করার অপরাধে সুব্রত কুমার ঠাকুরের বিরুদ্ধে দল থেকে অব্যহতি প্রদান সহ শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের জন্য দলের উর্ধ্বতন নেতাদের কাছে দাবী জানিয়েছেন।

জানা গেছে, ওই ইউনিয়নের উপ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধু ফারজানা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনি প্রচারণা শুরু হওয়া থেকে এখন পর্যন্ত সুব্রত কুমার ঠাকুর দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনে কোন ধরনের প্রচার প্রচারণায় অংশ না নিয়ে জামাত বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যাসকাঠি এলাকায় ভোট চাইতে দেখা গেছে ।

আরো অভিযোগ আছে সুব্রত কুমার ঠাকুরের পরিবারের সদস্য সহ তার অনুসারী লোকজন দলীয় সিদ্ধান্তকে অমান্য করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে জামাত বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মো. মিজানুর রহমানের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শনিবার(৮ জুলাই) বিকেলে সুব্রত কুমার ঠাকুর নিজে গাজী মো. মিজানুর রহমানের সাথে ব্যাসকাঠি সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। এসময় তিনি আগামী ১৭ জুলাই তারিখের নির্বাচনে নৌকার বিপক্ষে অটোরিকশা প্রতীকে ভোট চান।

তবে এ বিষয়ে সুব্রত কুমার ঠাকুর এর মোবাইল নম্বরে কল দিয়ে কথা বলতে চাইলে সে কল রিসিভ করেননি। ফলে তার সাথ কথা বলা সম্ভব হয়নি।