
প্রকাশিত,৩১, জুলাই,২০২১
মোঃ বাবুল নেত্রকোণা থেকেঃ
আজ বিকাল ৪টায় নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়ন এবং কান্দিউড়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প -২ শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল। এ সময় উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার,পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান অফিসার ইনচার্জ(ওসি) আওয়ামীলীগ নেতাকর্মী ,সহযোগী সংগঠনের নেতাকর্মী,সুধীজন, গন্যমান্য ব্যক্তিদ্বয়, সাংবাদিকদ্বয় এবং উপকারভোগীরা। উদ্বোধনী শেষে সম্মানিত এমপি এবং কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অসীম কুমার উকিল উপকারভোগীদের উদ্যেশে বলেন, আমার আপনার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন আমার দেশে একজন মানুষেও গৃহহারা থাকবে তিনি উনার কথা রেখেছেন শুধু কেন্দুয়া, আটপাড়া তথা নেত্রকোণায় নয় সারাদেশেই তিনি গৃহহীনদের জন্য ঘর উপহার দিয়ে যাচ্ছেন। আপনারা প্রধানমন্ত্রী উপহার ঘর গুলি স্বযন্তে সু-রক্ষা রাখবেন এবং আমার নেত্রীর জন্য দোয়া করবেন যেন তিনি আপনাদের পাশে থাকতে পারে। তিনি আরো বলেন, দেশে করোনা মহামারী চলছে সেই করোনাকে মোকাবেলা করার জন্য বিভিন্ন দেশ থেকে করোনার ভ্যাকসিন নিয়ে আসছেন। আমার শ্রদ্ধাশীল নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের ত্রাণ দিয়ে যাচ্ছেন এমন মানবিক নেত্রী আর কোথাও পাবেন না।


