print news || Dailydeshsomoy

প্রকাশিত,১০,মে,২০২৩

বিশেষ প্রতিনিধি ঃ

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য -সংস্কৃতি ও শিক্ষা মেলা -২০২৩ উপলক্ষ্যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় কৃষি বিভাগের উদ্যোগে আজ সকাল ১০ টায় চরপাড়া,বেলঘড়িয়া, কুষ্টিয়া সদর, কুষ্টিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিভাগের প্রভাষক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর জনাব ইফফাত জাহান হীরার সভাপতিতে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক উম্মে হানী, হাবিবুর রহমান জুয়েল ও কৃষিবিদ হাসিবুল হাসান। প্রায় ষাট জন কৃষক, কৃষাণীর উপস্থিতিতে কৃষির বিভিন্ন প্রযুক্তি, চাষাবাদ পদ্ধতি ও কৃষির সাফল্য বিষয়ক আলোচনা করা হয়। উপস্থিত সকলকে অত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলম,স্কেল,ফাইল,গেন্জি ও ক্যাপ উপহার প্রদান করা হয়।