
প্রকাশিত,০৩, ফেব্রুয়ারি,২০২৩
স্টাফ রিপোর্টার
মোঃশাহজাহান খন্দকারঃ
পৃথক দুইটি অভিযানে ২৮৫ পিস ইয়াবা ও ৩.৩ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ কর্তৃক অদ্য-০৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৪ঃ০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী ভুন্দুর চর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ বাবলু মিয়া (৩৮) এর বসত বাড়ী থেকে ২৮৫ পিস ইয়াবা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
অন্যদিকে ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক অদ্য ০৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার তালুক শিমুলবাড়ী গ্রামের জনৈক মোঃ শামসুল এর বাঁশঝাড় হতে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ কুখ্যাত মাদক কারবারি ফুলবাড়ীর শিমুলবাড়ী এলাকার মোঃ তাজুল ইসলাম কে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


