print news || Dailydeshsomoy

প্রকাশিত,১ এপ্রিল, ২০২১

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ

কি সুরু করেছে নড়াইল পৌর মেয়ের আঞ্জুমান আরা,সদ্য নির্বাচিত নড়াইল পৌর সভার মেয়র আঞ্জুমান আরা দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,নড়াইল পৌর বাসির মুখে একটু হাসি ফোটানোর জন্য।নির্বাচনি সপথ নেয়ার পর থেকেই সুরু হয়েছে বিরামহীন দোড়ঝাপ,ছুটে চলেছেন নড়াইল পৌর সভার অলিগলিতে।যেখানেই সুনছেন অনিয়ম দুর্নিতি,ছুটে যাচ্ছেন সমস্যার সমাধান করতে,এমনটা দেখে নড়াইল পৌর বাসি আনন্দে উৎফুল্ল।কখোন দেখা যাচ্ছে রাতের আধারে পৌর কর্মচারি নিয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছেন,কখোনো আবার ড্রেনের ময়লা পরিস্কার করতে দেখা যাচ্ছে,এমন অনেক গুনোবলী কর্মকান্ডে আঞ্জমান আরাকে দেখে নড়াইল পৌর বাসির নয়নের মনি হয়ে উঠেছেন অল্প কয়েক দিনের মধ্যে এমন কি পৌর সভার অলিগলিতে ঘুরে সোনা যাচ্ছে আমাদের পৌর মাতা আঞ্জুমান আরা নড়াইল পৌর সভাকে উন্নয়নশীল পৌর সভা হিসাবে গড়ে তুলবেন ইনশাআল্লাহ্‌।এদিকে,এলাকায় জলবায়ু প্রভাব মোকাবেলায় ২কোটি টাকা ব্যায়ে জলাবদ্ধতা নিরশন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের আওতায় ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
(৩০মার্চ) মঙ্গলবার নড়াইল পৌরসভার আয়োজনে পৌর এলাকার জেলা কারাগারের মোড়ে এ কাজের অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও নবনির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল জেলা সাখার সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,নির্বাহী প্রকৌশলী লক্ষিকান্ত হালদার,সহকারী প্রকৌশলী সুজন আলী,পৌর সচিব সচিব মোঃ ওহাবুল আলিম, পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক,কাউন্সিলর শরিফুল আলম লিটু,কাউন্সিলর মো:আনিস,কাউন্সিলর মোঃ বাবুল মোল্লা,কাউন্সিলর আরব আলী,কাউন্সিলর জুয়েল,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ইপি রানী বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ এ সময় উপস্থিত ছিলেন।জানা যায়,ড্রেনের কাজটি বাস্তবায়ন করতে এস এম আশরাফ উজ্জামান কাজ এর মেসার্স জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স জীবন নগর চুয়াডাঙ্গা পক্ষে মেসার্স জামান এন্টারপ্রাইজের নামে এ কাজটি সর্বচ্চো দরদাতা হিসাবে গন্য হয়।নড়াইল জেলা কারাগার মোড় হতে শুরু হয়ে দূর্গাপুর মুজিবরের বাড়ি পর্যন্ত অর্থাৎ ৫৫৫ মিটার দৈর্ঘ্য ১৪০০ থেকে ১৮০০ প্রস্থ্য,এবং১৩৫০ ও ১৭০০ মিলি মিটার গভীরতা আর সিসি রড ও পাথর ব্যাবহারে ২কোটি টাকা ব্যায়ে ড্রেনের নির্মান কাজ শেষ হবে বলে।তবে নড়াইল পৌরসভার অধীনে এ প্রকল্পের কাজ কবে কখন কোন তারিখে এবং পিপি আরের কোন নিয়মে দরপত্রটি আহবান করা হয়েছিলো তা মিডিয়াসহ স্থানীয় ঠিকাদার দের অনেকেরই অজানা। তবে এবিসয়ে শহরের পানি নিষ্কাসন ড্রেনেজ নির্মাণ কাজ উদ্বোধন করায় জনমনের ভিতরে স্বস্থি ফিরতে শুরু করেছে।অনেকেই মনে করছেন যে নিয়মেই দরপত্রের আহবান করা হোক না কেন পৌর নগর বাঁশির ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন।পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন,ক্ষমতা গ্রহনের পর থেকে বড় যে সমস্যা মনে হচ্ছে সেটা হলো পৌরসভার ড্রেন ও রাস্তা,আজ কিছুটা হলেও সমস্যা সমাধানের জন্য ড্রেনেজের কাজ শুরু হলো,আশা করি নড়াইল শহরে মাস্টার প্ল্যানের মাধ্যম্যে সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো বলেও জানান।