print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৩,মে,২০২১

শাহজাহান ইসলাম লেলিন নিলফামারীর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

“শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ”এ স্লোগানকে আরও যুগোপযোগী করে স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলাধীন স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিজস্ব অর্থায়নে প্রায় ৫ লাখ ৫৭ হাজার টাকা ব্যয়ে উপজেলার তিনটি ইউনিয়নের কমিউনিটি এলাকার কমিউনিটি ক্লিনিকে আসা সেবা প্রাপ্তি নারী-পুরুষ ও প্রতিবন্ধী বান্ধব শৌচাগার নির্মাণ, মেরামত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হ্যান্ড ওয়াশিং স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ ২৩,মে রবিবার সকালে সদর ইউপি’র মুশা কমিউনিটি ক্লিনিকে এ শৌচাগার নির্মাণ, মেরামত কাজের উদ্বোধন করা হয়। উক্ত শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমপি প্রতিনিধি জনাব মোঃ রেজাউল আলম (স্বপন ), সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুল ইসলাম (আনিছ), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ সহ বিভিন্ন স্হান থেকে আসা ব্যক্তিবর্গ।

নির্মাণাধীন তিনটি এলাকা হচ্ছে, সদর ইউপি’র মুশা কমিউনিটি ক্লিনিক,বাহাগিলীর উত্তর দুরাকুটি কমিউনিটি ক্লিনিক, নিতাই পানিয়াল পুকুর ফরুয়া পাড়া কমিউনিটি ক্লিনিক।