print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৪, সেপ্টেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে আরপি চেকপোস্টে ছেলেকে গাঁজা দিতে এসে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে কারাগারে প্রবেশের সময় বাবাকে আটক করা হয়।
আটককৃত হলেন, কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে গোলাম আক্তার (৫৪)।
কারাসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২ টার দিকে কাশিমপুর কারাগার প্রধান ফটকে আরপি চেকপোস্টে ছেলের সঙ্গে দেখা করতে আসে গোলাম আক্তার। তখন চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম তার দেহ তল্লাশী করে। এসময় তার নিকট থেকে ৫ গ্রাম গাজা, ১০ গ্রাম টোবাকো তামাক মিক্সার, ১ টি কলকি ও ১ টি কেচি উদ্ধার করেন। পরে খবর পেয়ে কোনাবাড়ী থানা–পুলিশ তাঁকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, কাশিমপুর কারাগারে ছেলের সাথে দেখা করতে গিয়ে গোলাম আক্তার নামে ওই ছেলের বাবাকে আটক করেছে। এসময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।